241901

নৌকায় ভোট চাইলেন ক্রিকেটার মিরাজ

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নির্বাচনী প্রচারে অংশ নেন জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ।রোববার বিকালে নির্বাচনী দুটি পথসভায় অংশ নিয়ে নৌকার পক্ষে ভোট চান তিনি। এ সময় তিনি প্রার্থীর সঙ্গে সেলফিতে ‘বিজয়’ চিহ্ন দেখিয়ে ভোটারদের উৎসায়িত করেন। জাতীয় দলের ক্রিকেটার অলরাউন্ডার মিরাজের পথসভায় নামে তরুণদের ঢল।পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহকারী একান্ত সচিব (এপিএস) সিরাজুল ইসলাম যুগান্তরকে জানান, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বিকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নির্বাচনী এলাকা চারঘাট উপজেলার ঝিকড়া ও অনুপমপুরে দুটি পথসভায় বক্তব্য রাখেন।

এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের আমলে ক্রীড়াঙ্গনের উন্নয়ন তুলে ধরে নৌকায় ভোট নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে বিজয়ী করার জন্য ভোটারদের অনুরোধ জানান।এদিকে বাংলাদেশ দলের এই অলরাউন্ডারকে কাছে পেয়ে স্থানীয় ভোটার ও তরুণরা ভিড় জমায় পথসভায়।পরে ক্লিন ইমেজ হিসেবে পরিচিত শাহরিয়ার আলমকে আবারও বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ৩০ ডিসেম্বর নৌকা মার্কা প্রতীকে ভোট বিপ্লব ঘটাতে ভোটারদের প্রতি আহ্বান জানান মিরাজ।এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একরামুল হকসহ বিভিন্ন নেতাকর্মী।

ad

পাঠকের মতামত