গণভবনের মাঠে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রী
গণভবনের মাঠে শিশুদের সঙ্গে খেলাধুলায় মাতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার এই দৃশ্য দেখা গেছে। এদিন সকালে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের নতুন বই তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। পরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।সারাদেশে উৎসব উদযাপন করা হবে পহেলা জানুয়ারি। আগামী শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮শ’৬৫ শিক্ষার্থীকে দেয়া হবে ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮শ’৮২ টি বই।শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় যেন কোনও ব্যঘাত না হয় সেজন্যই নতুন বছরের শুরুতে তারা বই পেয়ে যাবে।’ পরে গণভবনের বাগানে ক্ষুদে শিক্ষাথীদের সাথে আনন্দঘন সময় কাটান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




