আওয়ামী লীগ যে সুযোগ পাচ্ছে বিএনপি তা পাচ্ছে না: ঢাবি শিক্ষক
সিইসি বিভিন্ন কেন্দ্রে ঘুরলেই বুঝতে পারতেন যে আওয়ামী লীগ সবখানে যে সুযোগ পাচ্ছে বিএনপি তা পাচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক, কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম বলেছেন, সিইসির উচিত ছিল বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা। তাহলেই বুঝতে পারতেন যে আওয়ামী লীগ সবখানে যে সুযোগ পাচ্ছে বিএনপি তা পাচ্ছে না।রোববার মানবজমিনের সাথে আলাপকালে তিনি একথা বলেন।মনজুরুল ইসলাম বলেন, সমান সুযোগ না পেলে নির্বাচনী প্রচারণা সুষ্ঠুভাবে হবে না। এবং প্রার্থীরা তাদের প্রার্থীতা সফল করতে পারবে না। এটা একটি প্রশ্ন থেকে যায়।তিনি বলেন, নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী অবস্থানে আসতে হবে। প্রধান নির্বাচন কমিশন বলছেন, লেভেল প্লেয়িং ফিল্ড আছে। আরেকজন কমিশন বলছে নেই। কাজেই আমার মনে হয় নির্বাচনী মাঠ মোটেই সমান নয়।
ঢাবির এই শিক্ষক বলছেন, সংঘর্ষের কারণে বিএনপি ঠিকভাবে প্রচারণা করতে পারছে না। তাদের বাধা দেয়া হচ্ছে। বিরোধীদলের কারো পান থেকে চুন খসলে সেখানে সমস্যা সৃষ্টি হয়। অথচ আমরা দেখেছি আওয়ামী লীগের এক মন্ত্রী প্রচারণার কাজে সরকারি গাড়ি ব্যবহার করে আচরণবিধী লঙ্ঘন করেছেন।




