242053

১৬ কোটি মানুষই ধানের শীষের: কাদের সিদ্দিকী

ঐক্যফ্রন্টের নেতা ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী মনে করেন, বাংলাদেশে ১৫ বা ১৬ কোটি মানুষ ধানের শীষের পক্ষে। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘জাতীয় সংসদ নির্বাচন ও পেশাজীবীদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।কাদের সিদ্দিকী বলেন, মানুষ সেনাবাহিনীর কাছে নিরাপদে ভোট দিতে চায়। সেনাবাহিনী তাদের নীতিনৈতিকতা বজায় রাখলে ৩০ ডিসেম্বর ভোট বিপ্লব হবে।তিনি বলেন, যারা পুলিশের ওপর নির্ভর করে তারা কখনো রাজনৈতিকভাবে শক্তিশালী না। একটা দল কতটা রাজনৈতিকভাবে দেউলিয়া হলে সিনেমার নায়ক-নায়িকাদের প্রচারে নামায়। শেখ হাসিনার নেতৃত্বে যারা চলছেন অন্ধকারের দিকে তারা যাচ্ছেন।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শওকত মাহমুদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, গণফোরামের সুব্রত চৌধুরী, মোস্তাফা মহসীন মন্টু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খন্দকার মোস্তাহিদুর রহমান, ড্যাব সভাপতি এক এম আজিজুল হক, ডিইউজে সভাপতি কাদের গণি চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি সদরুল আমিন প্রমুখ।

ad

পাঠকের মতামত