241892

যশোর-৩: দুই তরুণের লড়াই

যশোর-৩ (সদর) আসনে প্রধান দুই দলে লড়ছেন দুই তরুণ। এ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে আছেন বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত। তার প্রতিদ্বন্দ্বিতায় আছেন নৌকা প্রার্থী কাজী নাবিল আহমেদ।এ আসনে বিএনপির অভিযোগ-প্রচারে হামলা, ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন ও গায়েবি মামলা, গ্রেফতার ও ধরপাকড় অব্যাহত রয়েছে। তবে এসবের মধ্য দিয়েই মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা।অন্যদিকে আওয়ামী লীগ প্রার্থী কাজী নাবিল আহমেদ গত ভোটারবিহীন নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এমপি হয়ে রাজনীতিতে আসেন। এমপি হলেও ভোটের মাঠে তিনি নতুন। এবারই প্রথম ভোটারের কাছে ভোট চাচ্ছেন তিনি।এসব কারণে ভোটের মাঠে দুই প্রার্থীই তরুণ। তবে সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য যশোরে উন্নয়নের কারিগর সদ্য মরহুম তরিকুল ইসলামের ছেলে অমিতের গণসংযোগে নামছে মানুষের ঢল।বয়স কম হলেও শিক্ষা, সততা, যোগ্যতা ও অভিজ্ঞতা দিয়ে মানুষের মন জয় করেছেন।

ad

পাঠকের মতামত