বিএনপি-জামায়াত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে : ইসিকে আ লীগ
বিএনপি জামায়াত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে ও নির্বাচনী ক্যাম্প ভাংচুর-পুড়িয়ে দেয়া হচ্ছে, সংখ্যালঘুদের হুমকি দেয়া হচ্ছে। গত কয়েক দিনে ৫ জন নেতাকর্মীকে হত্যা করেছে সন্ত্রাসীরা। নির্বাচন কমিশনের কাছে এসব বিষয়ে প্রতিকার চেয়েছি। সেনাবাহিনী নিয়ে ঐক্যফ্রন্টের বক্তব্য করা সঠিক হয়নি, কারো উচ্ছ্বসিত হবার কিছু নেই। মওদুদ আহমেদের কর্মীরাই তার গাড়ি ভাংচুর করে, আওয়ামী লীগের বিরুদ্ধে তার অভিযোগ ভিত্তিহীন। বিভিন্ন এলাকাকে ঝুঁকিপূর্ণ করার জন্য এধরণের অপতৎপরতা চালাচ্ছে বিএনপি-জামায়াত। ইসি সচিবের সাথে সোমবার বিকেলে সাক্ষাৎতের পর আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান সাংবাদিকদের এ কথা বলেন।




