টাকা বিতরণকালে মির্জা আব্বাসের কর্মী আটক
ভোটকেনার জন্য টাকা বিতরণকালে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের এক কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে নগদ চার লাখ টাকাও উদ্ধার করা হয়েছে।অতিরিক্ত পুলিশ কমিশনার জুয়েল রানা জানান, আটককৃত ওই যুবক সম্ভাব্য ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের সময় হাতেনাতে ধরা পড়েন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের কর্মী বলে স্বীকার করেন।আটককৃত যুবককে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে। তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।




