ক্ষমতাসীনদের বিপক্ষে মানুষ কথা বলতে ভয় পাচ্ছে : শরিফুল ইসলাম
দ্য ডেইলি স্টারের সিনিয়র করেসপন্ডেন্ট শরিফুল ইসলাম বলেন, নির্বাচন নিয়ে সাধারণত মানুষের মধ্যে যে ধরনের উৎসবের মেজাজ থাকার কথা এবার সেটা অনেকটাই অনুপস্থিত। তিনি বলেন, শুরতে মানুষের সঙ্গে কথা বলতে শুরকরলে অনেকেই বলছেন যে নির্বাচনের পরিবেশ ভালো। কিন্তু সাংবাদিক পরিচয় দিয়ে কথা বাড়াতেই তারা মুখ খুলছেন। আসলে মানুষ কথা বলতে ভয় পাচ্ছেন। দ্য ডেইলি স্টারের নির্বচনি সংলাপ অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।তানি বলেন, জনগণ যদি কোনোভাবে ক্ষমতাসীনদের বিপক্ষে যায় সে হয়তো মামলা, হয়রানি এমনকি আক্রমণের শিকার হতে পারেন। মাঠ পর্যায়ের পরিস্থিতি সম্পর্কে ধারণা দিতে গিয়ে সাধারণ জনগণ জানালেন, যেসব সাংবাদিক স্থানীয় পর্যায়ে কাজ করছেন নির্বাচন নিয়ে এমনকি তারাও এক ধরনের ‘সেলফ সেন্সরশিপ’র মধ্য দিয়ে যাচ্ছেন।
তানি আরো বলেন, দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল ঘুরে আমরা এই বাস্তবতা দেখতে পাচ্ছি। মানুষের মাঝে চাপা আতঙ্ক বিরাজ করছে। ভয়ে মনের কথা প্রকাশ করতে পারছে না। এমনকি প্রশাসনকেও নিজেদের প্রতিপক্ষ ভাবছে সাধারণ জনগণ। নির্বাচনকে ঘিরে এক ভিতিকর পরিবেশের সৃষ্টি হয়েছে। সূত্র: আমাদের সময় .কম




