242120

‘আন্তর্জাতিক ক্রিকেটে আমি নতুন, একটা ভুল হয়েছে’

স্পোর্টস ডেস্ক: শুধু ঘরোয়া ক্রিকেটেই নয়, আন্তর্জাতিকেও বিতর্কিত আম্পায়ারিং নিয়ে অনেক হতাশার গল্প আছে। সেই তালিকায় যোগ হলো বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। বাংলাদেশের আম্পায়ার তানভির আহমেদের সিদ্ধান্ত নিয়ে কম সমালোচনা হয়নি। ঘরোয়া ক্রিকেটে সফল তানভির আন্তর্জাতিকে অভিষেকের তৃতীয় ম্যাচেই বাজে আম্পায়ারিংয়ের সমালোচনায় পড়লেন।আর এই ‘নো বল’ নিয়ে নিজের ভুল স্বীকার করেন আম্পায়ার তানভির আহমেদ বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে আমি নতুন। আমি ভুল করেছি। তবে খেয়াল করে দেখবেন পেছনে আমার কোনো বাজে ইতিহাস নেই। একটা ভুল হয়েছে। প্রতিটি মানুষেরই ভালো দিন, খারাপ দিন যায়। আমার খারাপ দিন গেছে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় সিলেটে আন্তর্জাতিক আম্পায়ারিংয়ে অভিষেক হয় তানভির আহমেদের। শনিবার সিরিজের তৃতীয় খেলায় ক্যারিয়ারের তৃতীয় ম্যাচে আম্পায়ারিং করেন তানভির।এদিন ওশান থমাসের বলে লিটন দাস ক্যাচ তুলে দিলেও আম্পায়ার তানভির আহমেদ ‘নো’ ডাকেন। মাঠের বড় পর্দায় রিপ্লেতে দেখা যায় পা ভেতরেই ছিল। ক্যারিবীয় অধিনায়ক কার্লোস ব্রাফেট ‘নো’ বলটা মানতেই চাইছিলেন না। টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করতে বাউন্ডারির লাইনেও চলে যান। খেলা বন্ধ থাকে প্রায় আট মিনিট। ম্যাচের লড়াইয়ের চেয়েও ‘নো’ বল কাণ্ড বড় হয়ে দাঁড়ায়।

থমাসের করা দলীয় চতুর্থ ওভারে দুটি ভুল ‘নো’ বল ডাকেন আম্পায়ার তানভির। প্রথম নো বলটিতে চার হাঁকিয়েছিলেন লিটন। আর ফ্রি-হিটে পেলেন ছয়। দ্বিতীয়বার ডাকা ‘নো’ বলে উঠে যায় ক্যাচ, মুঠোয় জমান ফিল্ডার। রিপ্লেতে থমাসের পায়ের কিছু অংশ লাইনের মধ্যে থাকতে দেখে প্রতিবাদ জানায় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। ব্রাফেট রিভিউয়ের ইশারাও দেন। আম্পায়ার তানভির জানিয়ে দেন ‘নো’ বলের রিভিউ নেই। কিন্তু আউটটা কোনোভাবেই মানতে চাইছিলেন না ব্রাফেট।ড্রেসিংরুমের বার্তা নিয়ে আসেন দুজন। এরপর ক্যারিবীয় অধিনায়ক চলে যান বাউন্ডারির কাছে। সেখানে থার্ড আম্পায়ার গাজী সোহেল ও ম্যাচ রেফারি জেফ ক্রোর সঙ্গে কথা বলেন। আলোচনায় যোগ দেন বাংলাদেশ অধিনায়ক সাকিবও। পরে দুই ফিল্ড আম্পায়ারের সঙ্গে কথা বলেন সোহেল। সিদ্ধান্ত অপরিবর্তিত থাকে। তার আগে ব্রাফেট সবাইকে একটা বার্তা দেন। আবার খেলা শুরু হয়। এ সময় খেলা বন্ধ ছিল প্রায় আট মিনিট। তবে দুই অন-ফিল্ড আম্পায়ারকে পুরো শান্ত দেখা যায়।

ad

পাঠকের মতামত