241635

হানিফ সংকেতের হাত ধরেই ফিরছেন সেই নিসা

বিনোদন প্রতিবেদক: নিসা মূলত নৃত্যশিল্পী হলেও নাটকেই জনপ্রিয়তা পেয়েছেন বেশি। অনেকদিন ধরেই নাটকে অনিয়মিত তিনি। তবে মাঝে মাঝে বিভিন্ন নাচের অনুষ্ঠানে দেখা মেলে তার। গেলো অক্টোবরে প্রথমবারের মত মা হয়েছেন তিনি। এরপর অনেকদিন অভিনয় করেননি তিনি।শনিবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে হানিফ সংকেত পরিচালিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’ এর শুটিং এর মাধ্যমে আবারো কাজে ফিরলেন নিসা। এর আগে গেলো ঈদেও বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে কাজ করেছিলেন তিনি। এরপর আর কোন কাজে অংশ নেননি।

নিসা বলেন, ‘আমি ফাগুন অডিও ভিশনের নিয়মিত শিল্পী। সর্বশেষ এ বছর ঈদে হানিফ সঙ্কেত আঙ্কেলের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে অংশ নিয়েছিলাম। আবারো উনার কাজ দিয়েই ফিরলাম। এই ম্যাগাজিন অনুষ্ঠানে ছোট ছোট নাটিকাগুলোতে অংশ নিয়েছি আমি। আর এদিকে নভেম্বর মাসে আমি নাচের পরিচালনা শুরু করেছি।’প্রসঙ্গত, ১৯৯৭ সালে নাটকের মাধ্যমে নিসার মিডিয়াতে পথ চলা শুরু হয়। চ্যানেল আইতে প্রচারিত প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ‘সবুজ সাথী’ নাটকে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। কয়েক বছর বিরতির পর আবার নিসাকে টিভি নাটকে দেখা যায় ২০০৩ সালে।এনটিভিতে প্রচারিত শহিদুজ্জামান সেলিমের ‘স্পর্শের বাইরে’ নাটকের মাধ্যমে আবার অভিনয়ে নিয়মিত হন। এছাড়াও ২০০৫ সালে বিনোদন বিচিত্রা ‘বিউটি কনটেস্ট’ এ সেরা সুন্দরীর খেতাব জিতেছিলেন নিসা।

ad

পাঠকের মতামত