ভরসার আশ্রয়স্থল সেনাবাহিনী: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,এই দেশের মানুষের শেষ আশা-ভরসার স্থল হলো সেনাবাহিনী। তারা নামলেই আমরা আস্থা ও ভরসা পাই।’বরিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে তার নিজ এলকায় নির্বাচনী এক জনসভায় এসব কথা বলেন তিনি।ফখরুল আরো বলেন, আমরা আশা করছি সেনাবাহিনী জনগনের আশা আকাঙ্খার প্রতি শ্রদ্ধা রেখে সত্যিকার অর্থে একটি অবাধ সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচন করার জন্য তাদের দ্বায়িত্ব পালন করবেন। আমরা আশা করবো জনগনের এই আশা ও আস্থার মর্যাদা রক্ষা করবেন সেনাবাহিনী। যেন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু একটি নির্বাচন হয় সেই ব্যবস্থা গ্রহণ করবেন তারা।এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান সহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীবৃন্দ।জনসভায় হাজারো মানুষের উপস্থিতি দেখা যায়। এরপরে রাতে মির্জা ফখরুল ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় যোগদান করবেন।




