241739

নিজ নির্বাচনী এলাকার ওসি প্রত্যাহার চান শামা ওবায়েদ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছেন বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বরাবর শামা ওবায়েদ ইসলাম স্বাক্ষরিত চিঠিটি তার প্রধান নির্বাচনী এজেন্ট শোভন ইসলাম রোববার নির্বাচন ভবনে এসে জমা দেন।আবেদনে শামা ওবায়েদ বলেন, আমি ফরিদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী। আমার নির্বাচনী এলাকা সালথা থানার ওসি দেলোয়ার হোসেন খাঁনের প্রত্যক্ষ নির্দেশে আমার নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে এবং পোস্টার না টানানোর জন্য হুমকি দেয়া হয়েছে। কোনো মামলা না থাকার পরও আমার নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।

তিনি নিরীহ নেতাকর্মীদের নামে চাঁদাবাজীসহ বিভিন্ন মামলা কারার অভিযোগ আনেন। এছাড়া ভয়ভীতি প্রদর্শন ও বাড়ী বাড়ী গিয়ে তল্লাশীর নামে মহিলা, শিশু ও বয়স্ক মানুষদের নাজেহাল করা হচ্ছে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, এতে নিরীহ মানুষ ভীতিকর অবস্থায় রয়েছে।তিনি আরো বলেন, ইতোমধ্যে আমার গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি করেছেন ওসি দেলোয়ার হোসেন। তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আওয়ামী মনোভাবাপন্ন ওই কর্মকর্তাকে অবিলম্বে প্রত্যাহার করার অনুরোধ করছি।

ad

পাঠকের মতামত