241788

৮২৭টি সাইট বন্ধ করার পর ভারতে বেড়েছে পর্ন সার্চ!

সারা বিশ্বে পর্নোগ্রাফি সাইটের ব্যবহারকারীদের মধ্যে ভারত তৃতীয় স্থানে। কিন্তু মাস দুয়েক আগে দেশটিতে বন্ধ করে দেওয়া হয়েছে বিপুল সংখ্যক পর্ন সাইট। কিন্তু এর সুফলের বদলে বিপরীত ফল দেখা যাচ্ছে। সাইট বন্ধের নির্দেশ কার্যকর হওয়ার পর ভারতের ব্যাপক হারে বেড়ে গেছে পর্ন সার্চ! দেশটির সাইবার বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন পর্নোগ্রাফি আটকাতে গিয়ে পরোক্ষে দেশের মানুষকে অনিরাপদ নেট ব্রাউজিংয়ের দিকেই ঠেলে দেওয়া হচ্ছে। কারণ ভিপিএন ব্যবহার করে পর্ন সার্চ করায় ব্যক্তিগত তথ্য খুব সহজেই চুরি হয়ে যাচ্ছে।

গত সেপ্টেম্বর মাসে উত্তরাখণ্ড হাইকোর্টের নির্দেশে ৮২৭টি জনপ্রিয় পর্নোগ্রাফি সাইট ভারতে বন্ধ করার নির্দেশ জারি করে ভারতের কেন্দ্রীয় টেলিকম মন্ত্রণালয়। দেশের সমস্ত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপিকে বলা হয় ওই ৮২৭টি সাইটকে ব্লক করে দিতে। কিন্তু এরপর গুগলের নিজস্ব ট্রেন্ড জরীপে জানা যায়, ওই নির্দেশ কার্যকর হওয়ার পর ভারতে লাফিয়ে লাফিয়ে বেড়েছে ইন্টারনেটে পর্নোগ্রাফি সার্চ করার প্রবণতা। অক্টোবরের চেয়ে নভেম্বরে এই প্রবণতা বেড়েছে; আবার ডিসেম্বরে পর্ন সার্চ ছাড়িয়ে গেছে নভেম্বরকে!

নিষিদ্ধ ঘোষণার পর থেকে দ্রুত বেড়েছে ভিপিএন, ফ্রি ভিপিএনের সার্চ। গুগল ট্রেন্ডের মাপকাঠি অনুযায়ী ভিপিএন সার্চ বারবার ১০০ স্পর্শ করেছে। গুগল সার্চে এই সংখ্যাটি সর্বোচ্চ। যা অর্থ ওই সময়ে ভিপিএনের জনপ্রিয়তা তুঙ্গে। সাইবার বিশেষজ্ঞরা বলেছেন, নিষেধাজ্ঞার কারণেই এমন হচ্ছে। কারণ ভিপিএনের সাহায্যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের ব্লক করা সাইটেও ঢোকা যায়। এই প্রক্সি নেটওয়ার্কের সাহায্যে যেকোনো নিষিদ্ধ সাইটে ঢোকা যায়। সবচেয়ে বড় সুবিধা, ভিপিএন দিয়ে আইপি এড্রেস গোপন করা যায়। তাছাড়া ব্যবহারকারীর অবস্থানও গোপন রাখা সম্ভব।’

ভিপিএনের পাশাপাশি, নিজেদের ইউআরএল সামান্য পাল্টেও আবারও ভারতের সাইবার স্ক্রিনে ফিরে আসছে বহু নিষিদ্ধ পর্নোগ্রাফি সাইট। নাম পাল্টে ফিরে আসা এই সাইটগুলির একটা বড় অংশকেই বিপজ্জনক মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁরা মনে করছেন, এই সুযোগে সাইবার ডাকাতরা ঢুকে পড়ছে। বিশেষ করে ফ্রি ভিপিএন সার্ভিসগুলোর কাজই হলো গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি করে বিক্রি করা। এটাই তাদের ব্যবসা। এভাবেই তারা বিভিন্ন স্পাম মেসেজ দ্বারা ট্রোজান ভাইরাস পাঠিয়ে হাতিয়ে নিচ্ছে ব্যাংক ব্যালেন্স পর্যন্ত!

ad

পাঠকের মতামত