241555

১০ কোটি ৪১ লাখ ভোটার, বিদেশী পর্যবেক্ষক মাত্র ৯৭ জন!

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ২৫ লাখ ১২ হাজার ১০৫ , যা মোট ভোটারের ৫০.৪২ শতাংশ। আর নারী ভোটার ৫ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৭৬, যা মোট ভোটারের ৪৯.৫৮ শতাংশ।আর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পর্যবেক্ষণ করার জন্য আবেদন করেছে বিশ্বের ১৬টি দেশ ও সংস্থা। নির্বাচনে এই দেশ ও সংস্থাগুলো নিয়োগ করবে মোট ১৭৮ জন পর্যবেক্ষক। এর মধ্যে বিদেশি পর্যবেক্ষক থাকবেন ৯৭ জন এবং বিদেশিদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশি থাকবেন ৮১ জন।২০১৪ সালের একতরফা নির্বাচনে বিদেশী পর্যবেক্ষক ছিলো মাত্র ৪ জন।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা যায়, এর মধ্যে আন্তর্জাতিক এনজিও নেটওয়ার্ক-এনফ্রেলের ৩২ জন বিদেশি পর্যবেক্ষক রয়েছেন। যদিও ভিসা ও পরিচয়পত্র জটিলতায় তারা আসতে পারবেন কিনা এ নিয়ে সন্দিহান খোদ নির্বাচন কমিশন।অন্যদিকে বাংলাদেশের ৮১টি প্রতিষ্ঠানের ২৫ হাজার ৯২০ জন পর্যবেক্ষককে নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন দেওয়া হয়েছে।শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, যথাসময়ে ছাড়পত্র ও ভিসা না দেওয়ায় তাদের সংগঠনগুলো এবারের নির্বাচন পর্যবেক্ষণ করবে না।বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার সহযোগিতা না করায় তাদের ব্যাংককভিত্তিক আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা দ্য এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন (এনফ্রেল) নির্বাচনে পর্যবেক্ষণের সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয়েছে। যুক্তরাষ্ট্র ওয়াশিংটনভিত্তিক ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) মাধ্যমে এনফ্রেলকে অর্থায়ন করে থাকে

অন্যদিকে ফ্রান্সের থাকবেন চারজন পর্যবেক্ষক, এর মধ্যে দুজন বিদেশি আর দুজন বাংলাদেশি। জাপানের থাকবেন নয়জন পর্যবেক্ষক, এর মধ্যে চারজন বিদেশি আর পাঁচজন বাংলাদেশি।স্পেনের একজন বিদেশি পর্যবেক্ষক থাকবেন। ডেনমার্কের তিনজন পর্যবেক্ষক থাকবেন, এর মধ্যে একজন বিদেশি ও দুজন বাংলাদেশি। নরওয়ের দুইজন পর্যবেক্ষক থাকবেন, এর মধ্যে একজন বিদেশি ও একজন বাংলাদেশি।ইসি সূত্র জানায়, আইএফইএসের চারজন পর্যবেক্ষক থাকবেন, এর মধ্যে একজন বিদেশি ও তিনজন বাংলাদেশি। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) ২৪ জন পর্যবেক্ষক থাকবেন, এর মধ্যে দুজন বিদেশি ও ২২ জন বাংলাদেশি।

দিপেন্দ্র কেনডেল ইনিশিয়েটিভ তিনজন বিদেশি পর্যবেক্ষক দেবে। যুক্তরাষ্ট্রের ৬৫ জন পর্যবেক্ষক থাকবেন, এর মধ্যে ৩২ জন বিদেশি ও ৩৩ জন বাংলাদেশি। জার্মানির আটজন পর্যবেক্ষক থাকবেন, এর মধ্যে ছয়জন বিদেশি ও দুজন বাংলাদেশি।নেদারল্যান্ডসের চারজন বিদেশি পর্যবেক্ষক ও ইউরোপীয় ইউনিয়নের থাকবেন দুজন বিদেশি পর্যবেক্ষক।তবে কানাডা ও অষ্ট্রেলিয়ার কোন পর্যবেক্ষক থাকবেন কিনা তা এখনো জানা যায়নি।২০০৮ সালের নির্বাচনে দেশি পর্যবেক্ষক ছিল ১ লাখ ৫৯ হাজার ১১৩ জন এবং বিদেশি ৫৯৩ জন।আর ২০১৪ সালের একতরফা নির্বাচনে দেশি পর্যবেক্ষক ছিলেন ৮ হাজার ৮৭৪ জন। বিদেশিদের মধ্যে ছিলেন ফেমবোসার চারজন।সূত্র জানায়, আইআরআইর চারজন পর্যবেক্ষক থাকবেন, এর মধ্যে দুজন বিদেশি ও দুজন বাংলাদেশি। সুইজারল্যান্ডের ছয়জন পর্যবেক্ষক থাকবেন, এর মধ্যে দুজন বিদেশি ও চারজন বাংলাদেশি। এবং এশিয়ান ফাউন্ডেশনের সাতজন পর্যবেক্ষক থাকবেন, এর মধ্যে দুজন বিদেশি ও পাঁচজন বাংলাদেশি।একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর। সূত্র:নয়া দিগন্ত

ad

পাঠকের মতামত