প্রশাসনকে ফখরুলের হুঁশিয়ারি
প্রশাসনকে একতরফা না থাকার হুশিয়ারি দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ভাইয়েরা সন্ত্রাস থেকে সরে আসুন, প্রশাসন একতরফা থাকলে সেটার পরিণতি ভালো হবে না।শনিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইলে এক পথসভায় এসব কথা বলেন তিনি।ফখরুল আরো বলেন, গত ২১ ডিসেম্বর ঠাকুরগাঁওয়ের এক হিন্দু বাড়িতে আগুন লেগেছে শর্ট সার্কিটের ফলে যা পত্রিকায় দেখেছি। কিন্তু এসে শুনতেছি ওই ঘটনায় আমাদের নেতাকর্মীদের নামে মামলা করা হয়েছে। এটা তো ঠিক নয়। আমাদের ঠাকুরগাঁওয়ে বিএনপির এমন কোন নেতা নেই যে এই ধরনের কাজ করবে।প্রশাসনকে বলি আপনার এই আগুনের সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় নিয়ে আসুন। একতরফা হয়ে কোন কাজ করবেন না আপনারা।
ফখরুল আরো বলেন, আমার এই নির্বাচন করছি সন্ত্রাসকে দূর করার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, আমাদের অধিকারকে ফিরিয়ে পাবার জন্য। সরকার যতোই চেষ্টা করুক পুলিশ র্যাব দিয়ে জনগনকে ভয় দেখিয়ে নির্বাচন থেকে দূরে রাখতে। কিন্তু জনগনই তা পূরণ হতে দিবে না। ৩০ তারিখে ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিয়ে আসবে এটাই সকলের কাছে প্রত্যাশা।তাই ভয় ভিতি উপেক্ষা করে আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দিবেন। কারণ এবারে জনগন ধানের শীষে ভোট দিয়ে জনগন এবারে গণতন্ত্রকে ফিরিয়ে আনবে খালোদা জিয়াকে মুক্ত করবে।সূত্র:বাংলাদেশ জার্নাল




