241430

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আওলাদ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির বাবলাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ড. আওলাদ হোসেন।আজ শনিবার বিকেল ৩টায় জুরাইনে নিজ বাড়িতে আয়োজিত এক সমাবেশে সৈয়দ আবু হোসেন বাবলার উপস্থিতিতে আওলাদ এ ঘোষণা দেন।আওলাদ হোসেন বলেন, ‘আমি নেত্রী শেখ হাসিনার প্রতি অনুগত। নেত্রী এ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে বাবলাকে মনোনীত করেছেন। তাই আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। বাবলা সাহেবকে জয়ী করার জন্য এই মুহূর্ত থেকে মাঠে নেমে পড়লাম। ৩০ ডিসেম্বর বাবলাকে বিজয়ী করে ঢাকা-৪ আসন প্রধানমন্ত্রীকে উপহার দেব।’

এ সময় আওলাদকে অভিনন্দন জানিয়ে সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ‘উনি এলাকার একজন জনপ্রিয় ব্যক্তি। আওলাদ সাহেব আমাকে সমর্থন দেওয়ায়, আমার পাশে থাকায়, আমার নির্বাচনী প্রচারণায় ব্যাপকতা বাড়বে। আমি বিশ্বাস করি, এখন আমাদের বিজয় দ্বারপ্রান্তে।’আওলাদকে সঙ্গে পেয়ে এ আসনে বাবলার নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। আজ বিকেলে বাবলা ও আওলাদের নেতৃত্বে আওয়ামী লীগ ও জাপার বিপুলসংখ্যক নেতাকর্মী জুরাইন এলাকায় গণসংযোগ করেন। এ সময় দুই নেতার কর্মীদের একাত্মতায় গণসংযোগে মানুষের ঢল নামে।

ad

পাঠকের মতামত