২ বলে ২ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ঝড় থামালেন মাহমুদউল্লাহ খেলাটি দেখুন (সরাসরি)
কিছুতেই কাজ হচ্ছিল না, থামানো যাচ্ছিল না এভিন লুইসকে। বিশেষজ্ঞ বোলাররা সব ব্যর্থ হওয়ার পর মাহমুদউল্লাহকে আক্রমণে আনেন সাকিব আল হাসান। সহ-অধিনায়ক থামালেন বিস্ফোরক ব্যাটিংয়ে দ্রুত এগোনো লুইসকে।অফ স্পিনারকে স্লগ করতে চেয়েছিলেন বাঁহাতি ওপেনার। ব্যাটে খেলতে পারেননি। বল আঘাত হানে অফ স্টাম্পে। বোল্ড হয়ে ফিরে যান ৩৬ বলে ৮ ছক্কা ও ৬ চারে ৮৯ রান করা লুইস।




