241342

সেনাবাহিনীর অভিযান রাঙ্গামাটিতে, অস্ত্রসহ আটক ৩

নিউজ ডেস্ক।। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙ্গামাটি সদর উপজেলার রাঙ্গামাটি-কাপ্তাই সড়ক সংলগ্ন বিলাইছড়ি পাড়ায় বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন আরও কয়েকজন দুষ্কৃতিকারী। শনিবার (২২ ডিসেম্বর) সকালে এই অভিযান পরিচালনা করা হয় বলে সংস্থাটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতরা হলেন- শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ও জনসংহতি সমিতির সাবেক সশস্ত্র গ্রুপ কমান্ডার বিশ্বজ্যোতি চাকমা ওরফে বাগানবাবু ওরফে কিংকর ওরফে সিদং (৫০), তার অন্যতম সহযোগী বিনয় ত্রিপুরা ওরফে সঞ্জয় ওরফে বাখর (৪৩) ও উল্যা প্রু মার্মা (৪৭)। আটককৃতদের কাছ থেকে এসময় একটি ৭ দশমিক ৬২ মিলিমিটার মেশিনগান ও একটি ৯ মিলিমিটার সাব মেশিন কার্বাইন উদ্ধার করা হয়।

আটককৃতরা দীর্ঘদিন ধরে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় অবস্থানরত আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ (মূল) ও জেএসএস (মূল) দলের সশস্ত্র শাখাসমূহকে অস্ত্র সরবরাহ করে আসছিল বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। এছাড়া জাতীয় নির্বাচনের আগে চক্রটি কোনো একটি আঞ্চলিক দলের সশস্ত্র শাখাকে একটি বড় অস্ত্রের চালান সরবরাহ করার পরিকল্পনা করছিল বলেও সেখানে উল্লেখ করা হয়।

সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, সম্প্রতি তারা ইউপিডিএফ (মূল) দলকে ছয়টি একে-৪৭ সরবরাহ করেছে। নিরাপত্তা বাহিনীর কাছে তথ্য ছিল যে, জাতীয় নির্বাচনের পূর্বে এই চক্রটি কোনো একটি আঞ্চলিক দলের সশস্ত্র শাখাকে একটি বড় অস্ত্রের চালান সরবরাহ করার পরিকল্পনা করছিল। গ্রেফতারকৃত বিশ্বজ্যোতি চাকমা ওরফে কিঙ্কর অপর একটি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি এবং আন্তঃরাষ্ট্রীয় অস্ত্রব্যবসা ও চোরাচালানি সিন্ডিকেটের অন্যতম শীর্ষ ব্যক্তি

ad

পাঠকের মতামত