শেখ হাসিনার ওপর আস্থা রাখুন: মাশরাফি
নড়াইল প্রতিনিধি: নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ও বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সেবা করার জন্য্য সুযোগ দিয়েছেন। আপনারা শেখ হাসিনার ওপর আস্থা রেখে নৌকা মার্কায় ভোট দিন।শনিবার দুপুর সাড়ে তিনটা দিকে লোহাগড়া কুন্দসির মোড় এলাকায় আয়োজিত পথসভায় তিনি একথা বলেন। তার সাথে ছিলেন তার স্ত্রী সুমনা হক সুমি ও তার দুই সন্তানসহ তার পরিবারের সদস্যরা।এসময় ৩টি নৌকা একসাথে বেধে নৌকায় চড়ে মধুমতি নদী পার হয়ে নিজ নির্বাচনী এলাকা কালনা ঘাটে নির্বাচনী প্রচারণা করেন। হাজার-হাজার ম্যাশভক্তসহ আওয়ামী লীগের নেতা-কর্মিরা মাশরাফিকে ফুল দিয়ে বরণ করে নেন। দলীয় নেতা-কর্মিসহ ভক্তরা মাশরাফিকে একনজর দেখতে হুমড়ি খেয়ে পড়ে।
জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, মাশরাফির পিতা গোলাম মোর্তজা স্বপন, সাংগঠনিক সম্পাদক ও নড়াইল পৌরসভার মেয়র বিশ্বাস জাহাঙ্গীর আলম, লোহাগড়া উপজেলা সভাপতি সিকদার আব্দুল হান্নান রুনু, চেয়ারম্যান ফয়জুর আলম লিটু, লোহাগড়া পৌরসভার মেয়র আশরাফুল আলম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সৌমেন চন্দ্র বসু, জেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুজ্জামান মুকুল, সাধারন সম্পাদক নিলয় রায় বাধন প্রমুখ উপস্থিত ছিলেন।




