241424

মামলা করবেন ড. কামাল

ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনকে তারেক রহমানের ভাড়াটিয়া লোক বলায় মানহানির মামলা করার প্রস্তুতি নিচ্ছেন ড. কামাল হোসেনের আইনজীবীরা। বিষয়টি নিয়ে ড. কামাল হোসেন এসোসিয়েটস এর বেশ কয়েকজন আইনজীবী নিজেদের মধ্যে কথা বার্তা চূড়ান্ত করেছেন।এ ব্যাপারে গণফোরামের নিবার্হী সভাপতি সুব্রত চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, বিষয়টি নিয়ে স্যারের আইনজীবীরা কথা বলছেন।মুন্সীগঞ্জ থেকে মহাজোটের হয়ে নির্বাচন করছেন বিকল্পধারার মুখপাত্র মাহী বি চৌধুরী। শুক্রবার এক নির্বাচনী সভায় মাহী বি চৌধুরী ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনকে বিএনপির ভাড়া করা লোক বলে মন্তব্য করেন।

বি চৌধুরী বলেছেন, তারেক রহমান লন্ডনে আছেন, ড. কামাল হোসেনকে তিনি ভাড়া করে নামিয়েছেন। তিনি ভাড়ায় খেলতে এসেছেন।ঐক্যফ্রন্টের দিকে ইঙ্গিত করে মাহী বলেন, একটা দল আপনাদের কাছে ভোট চায়, ভোট দেবেন! কিন্তু তারা জানে না তাদের প্রধানমন্ত্রী কে হবেন। কিভাবে ভোট দেবেন আপনারা? দেশ চালাতে একজন অর্থমন্ত্রী প্রয়োজন। ভোট চাইতে এলে বিএনপিকে জিজ্ঞেস করবেন তাদের অর্থমন্ত্রী কে হবেন!

ad

পাঠকের মতামত