ক্রিকেটার সাকিবের বাবা নেমেছেন নৌকার প্রচারণায়
মাগুরা প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের প্রচারণায় অংশ নিয়েছেন বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল। শুক্রবার মাগুরা পৌরসভার আবালপুর, ছোটফালিয়া, দেড়ুয়া, কাশিনাথপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও বক্তব্য দেন শিখর। এ সময় তার সঙ্গে প্রচারণায় অংশ নেন সাবিকের বাবা।
মাশরুর রেজা কুটিল বলেন, সাইফুজ্জামান শিখর গত ১০ বছরে জেলার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। এ কারণে আমাদের উচিত উন্নয়নের স্বার্থে তাকে বিজয়ী করা। শিখর বিজয়ী হলে মাগুরায় আরো উন্নয়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। শিখরের গণসংযোগে আরও বক্তব্য রাখেন- জেলা জাতীয় পার্টির আহ্বায়ক হাসান সিরাজ সুজা, পৌরসভার মেয়র খুরশীদ হায়দার টুটুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাকি ইমাম, অধ্যাপক কামরুজ্জামান চাঁদ, জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল পারভেজ দ্বীপ প্রমুখ।




