241133

১৩ আসনে প্রার্থীর খোঁজে বিএনপি

উচ্চ আদালতের নির্দেশে ১৩টি নির্বাচনী এলাকায় ধানের শীষের কোনো প্রার্থী নেই। শুক্রবার বিকেলে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ড. কামাল হোসেনের সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানানো হয়।জানা গেছে এই ১৩ আসনে বিকল্প প্রার্থীর খোঁজ করছে বিএনপি।আসনগুলো হলো, দিনাজপুর-৩, জয়পুরহাট-১, বগুড়া-৭, রাজশাহী-৬, ঝিনাইদহ-২, ঢাকা-১, ঢাকা-২০, মানিকগঞ্জ-৩, জামালপুর-১, জামালপুর-৪, সিলেট-২ ও চাঁদপুর-৪। এসব আসনে বিএনপির কোনো প্রার্থী নেই।এসব আসনের মধ্যে সিলেট-২, জামালপুর-১, মানিকগঞ্জ-৩, ঢাকা-২০ সহ বিভিন্ন আসনে দুই জোট ঐক্যফ্রন্ট অথবা ২০ দলের শরিক দলের কোনো না কোনো নেতা প্রার্থী আছেন। ফলে বিএনপি চাইলে তাদের সমর্থন জানাতে পারে। তবে তারা কেউ ধানের শীষ পাবেন না, ভোট করবেন তাদের নিজস্ব প্রতীকে।

তবে বগুড়া-৭ আসনে বিএনপি ঘরানার কেউ নেই যাকে সমর্থন দেয়া যায়। ফলে ওই আসনটি ফাঁকাই রাখতে হবে।যেসব আসন প্রার্থীশূন্য হয়ে গেছে, তার মধ্যে পাঁচটির ব্যাপারে আদেশ এসেছে আপিল বিভাগ থেকে। বাকি আটটি আদেশ এসেছে হাইকোর্ট থেকে। ফলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়ে গেছে প্রার্থীদের। সেখান থেকে কী আদেশ আসে, সেদিকেও তাকিয়ে দলটি।বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেন, ‘আমরা এখন পর্যন্ত শূন্য আসনগুলোর ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিইনি। আশা করছি, নির্বাচন কমিশন আমাদের দেওয়া দুটি প্রস্তাব বিবেচনায় নিয়ে প্রার্থীদের নির্বাচন করার সুযোগ দেবে। আর এখন তো নির্বাচন কমিশন সর্বোচ্চ ক্ষমতাধর। তারা আমাদের আবেদনে সাড়া দিবে।’

শেষ পর্যন্ত নির্বাচন কমিশন থেকে পর্যন্ত কোনো সুরাহা না হলে কি সিদ্ধান্ত নেবে বিএনপি- এমন প্রশ্নে সেলিমা রহমান বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি শূন্য আসন পূরণ করতে আমাদের প্রার্থী দিয়ে। কারণ আমাদের তো এক আসনে একাধিক ব্যক্তিকে মনোনয়ন দেয়া ছিল। আর শেষ পর্যন্ত সেটা সম্ভব না হলে জোটের অন্য কাউকে সমর্থন দেয়া হবে কি না সেটার সিদ্ধান্ত পরে।’

ad

পাঠকের মতামত