241043

বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর ‘স্ত্রীর জায়গায় ছেলে’!

ঐক্যফ্রন্টের মনোনীত সিলেট-২ আসনের বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনার প্রার্থিতা আদালতে স্থগিত হওয়ায় তার স্থলাভিষিক্ত হয়েছেন তাঁর ছেলে মোকাব্বির খান।আরপিও অনুযায়ী– সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার তিন বছর পর সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার বিধান থাকলেও তাহসিনা রুশদীর ছয় মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার পদ থেকে অব্যাহতি নেন। তাই আদালত তাঁর প্রার্থিতা বাতিল করেন।এ বিষয়ে গণফোরামের মিডিয়া কর্মকর্তা লতিফুল বারী জানান, বিএনপির ‘নিখোঁজ’ নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর প্রার্থিতা আদালত বাতিল করায় ওই আসনে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খানকে মনোনীত করেছে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। সূত্র: বিডি২৪লাইভ

ad

পাঠকের মতামত