241387

পোস্টারে খালেদা জিয়ার ছবি ব্যবহার, ধানের শীষ প্রার্থীকে জরিমানা

কুমিল্লা প্রতিনিধি: ব্যানার ও পোস্টারে বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছবি ব্যবহার করায় আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে কুমিল্লা-৭ চান্দিনা আসনে ধানের শীষ প্রার্থী ড. রেদোয়ান আহমেদকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম এ জরিমানা আদায় করেন।তিনি জানান, ‘ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. রেদোয়ান আহমেদ তার নিজ দল এলডিপি প্রধান কর্নেল অলি আহমেদের ছবি ব্যবহার না করে বিএনপি চেয়ারপার্সনের ছবি ব্যবহার করে ব্যানার ও পোস্টার সাঁটিয়েছেন। সেগুলো অপসারণ করার জন্য তাকে ২৪ ঘণ্টা সময় দেয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে তিনি সেগুলো অপসারণ না করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।’

এদিকে ২০ দলীয় জোটের প্রার্থী ও এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেন, ‘১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর আমাদের নেতা-কর্মীরা ২০ দলীয় জোট প্রধান বেগম খালেদা জিয়ার ছবি সম্বলিত পোস্টার ও ব্যানার সাঁটিয়েছেন। সেসময় আমাদের লিখিত বা মৌখিকভাবে এ বিষয়ে কোনো নিষেধাজ্ঞা দেয়নি।’তিনি আরও বলেন, ‘শুক্রবার সহকারী রিটার্নিং কর্মকর্তা আমাকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন সকল পোস্টার ও ব্যানার সরানোর জন্য। কিন্তু অল্প সময়ের মধ্যে পুরো উপজেলার ব্যানার ও পোস্টার সরানো সম্ভব হয়নি।‘শনিবার দুপুর ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অজুহাতে আমাকে জরিমানা করে। যা আমার প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে,’ বলেন তিনি।

ad

পাঠকের মতামত