পুনঃতফসিল না করতে ইসিতে দাবি জানালো আওয়ামী লীগ
ঠাকুরগাঁও, নোয়াখালী, ময়মনসিংহেরর মুক্তাগাছা, সিলেট আওয়ামী লীগ নেতা ও তাদের নির্বাচনী প্রচারনায় বিএনপিজোট হামলা করেছে। নির্বাচন সুষ্ঠু করতে এ ব্যাপারে ব্যবস্থা নিতে আওয়ামী লীগের পক্ষ থেকে চিঠি দিয়ে ইসিকে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। দলটি বলছে, জাতীয় ঐক্যফ্রন্ট, বিএনপি জোট নির্বাচন নিয়ে জাতিকে সংশয়ের মধ্যে রাখতে চায়।শনিবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আখতারউজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আগারগাওস্থ ইসি ভবনে অতিরিক্ত সচিবের কাছে দুটি চিঠি দেন। পরে তারা সাংবাদিকদের সাথে কথা বলেন। এসময় দলে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. সেলিম মাহসুদও বক্তব্য রাখেন।
আখতারউজ্জামান বলেন, আদালতের আদেশে যেসব আসনে বিএনপির প্রার্থীতা বাতিল হয়েছে সে সব আসনে পুন: তফসিলের কোনো সুযোগ নেই। আদালত থেকে এব্যাপারে কোনো নির্দেশনাও নেই। ফলে পূন:তফসিল করা যাবে না। ইসি বলেছে, একমাত্র প্রার্থী মারা গেলে তখন স্থগিত করা আইনে বাধ্যবাধকতা রয়েছে। তিনি বলেন, বিএনপি ঠাকুরগাঁও এ গানপাউডার ব্যবহার করে হিন্দু পরিবারের বাড়ি অগ্নি সংযোগ করেছে। তারা একটা ভীতি সৃষ্টি করতে চায়। যাতে সংখ্যালঘু সম্প্রদায় ভোট দিতে না আসে।




