জিয়ার হত্যাকারী মোজাফফর কলকাতায়
জিয়াউর রহমান প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর ভারতীয় পাসপোর্ট নিয়ে কলকাতায় অবস্থান করছেন বলে তথ্য দিয়েছেন সাউথ এশিয়ান মনিটরের নির্বাহী সম্পাদক চন্দন নন্দী। আজ ঢাকায় জাতীয় নির্বাচন নিয়ে আয়োজিত এক সেমিনারে ভারতীয় এ সাংবাদিক বলেন, জেনারেল জিয়া হত্যার একজন মেজর মোজ্জাফর ভারতীয় পাসপোর্ট নিয়ে কলকাতায় অবস্থান করছেন। এটা তিনি শুনে আসছেন। তিনি বলেন, র’ যে বাংলাদেশের নির্বাচনে সংযুক্ত এটা এখন আর সেক্রেট (গোপন) না। মিডিয়ার ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, পাকিস্তানী গোয়েন্দা সংস্থা ভারতের গোয়েন্দা সংস্থার চেয়ে দুর্বল।সেন্টার ফর গর্ভনেন্স স্টাডিজ আয়োজিত সেমিনারে জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেন বক্তারা। সূত্র: মানব জমিন




