পুলিশই এখন প্রধান প্রতিদ্বন্দ্বী: ড. কামাল
জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ঐক্যফ্রন্টের প্রধান প্রতিদ্বন্দ্বী এখন পুলিশ। সরকার, ইসি এবং প্রশাসনই সুষ্ঠু নির্বাচনের প্রধান অন্তরায়।শুক্রবার বিকেলে পুরনো পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।ড. কামাল বলেন, ঐক্যফ্রন্টকে নির্বাচনের বাইরে ঠেলে দিতে বৈরি পরিবেশ তৈরি করছে সরকার। পুলিশ নিরপেক্ষতা ভঙ্গ করে এখন দলীয় ক্যাডারের আচরণ করছে এবং প্রশাসনও আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে।তিনি বলেন, যতই নির্বাচন এগিয়ে আসছে ততই নির্যাতন বাড়ছে। এ ধরনের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
গণফোরাম সভাপতি বলেন, এ পযন্ত ঐক্যফ্রন্টের ১৬ জন প্রার্থীকে গ্রেফতার এবং ৫টি আসনের প্রার্থীতা শূণ্য ঘোষণা করা হয়েছে। তিনি এসব আসনে কমিশনের কাছে পুনঃতফসিলের দাবি করেন।নিবাচনে ইন্টারনেটের গতি কমানোকে আত্মঘাতি সিদ্ধান্ত বলেও মনে করেন তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু, মোয়াজ্জেম হোসেন আলাল, গণফোরাম নেতা সুব্রত চৌধুরী প্রমুখ।




