240766

নির্বাচন নিয়ে পূর্ণিমার ভাবনা

বিনোদন ডেস্ক: আমি অভিনয়ের মানুষ। অভিনয় নিয়েই কথা বলা আমার জন্য সহজ। যেহেতু কিছুদিন পরই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তাই কিছু বলি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করছে, এটি খুশির খবর।নির্বাচন সুষ্ঠু হোক এটা প্রত্যাশা করি। আমরা চাই দেশে সৎ-নিষ্ঠাবান লোক নির্বাচিত হোক। যারা সরকারের আসবে তারা যেন দেশের মানুষের জন্য কাজ করেন- এটাই চাই। আমি মনে করি বর্তমানে দেশের অবস্থা আগের চেয়ে ভালো।সামনে আরও ভালো হবে এমন স্বপ্ন দেখি। আমাদের চলচ্চিত্রে অনেক সমস্যা রয়েছে। এরই মধ্যে কিছু কিছু বিষয়ে উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।

আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে তাদের কাছে আমার প্রত্যাশা, তারা যেন আমাদের চলচ্চিত্রের দিকে ভালো করে নজর দেন। শিল্পীদের যেন সার্বিক সহযোগিতা করেন।শিল্পীরা জীবনের শেষ অবস্থানে এসে অবহেলিত থাকেন। তাদের জন্য আলাদা কিছু করার ব্যবস্থা যেন করেন- এটা চাই। শিল্পীরা দুস্থ হবে কেন?শিল্পীরা দেশের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন। তাই তাদের সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার আরও অনেক সুযোগ-সুবিধা দেয়া উচিত। নতুন সরকারে কাছে আমার এটাই প্রত্যাশা।পূর্ণিমা, চিত্রনায়িকা

ad

পাঠকের মতামত