সাকিবের অন্যন্য অর্জন বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে
স্পোর্টস ডেস্ক।। ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। রেকর্ড গড়া এ জয়ে অধিনায়ক সাকিব আল হাসান পেয়েছেন পাঁচ উইকেট ও ব্যাট হাতে করেছেন ৪২ রান।
যে রেকর্ডগুলো হল আজকের ম্যাচ- প্রথমবারের মত টি-টুয়েন্টিতে ৫ উইকেট পেলেন সাকিব। এর আগে বাংলাদেশের পক্ষে ইলিয়াস সানি ও মুস্তাফিজ ৫ উইকেট পান। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ৩ ফরম্যাটেই ইনিংসে ৫ উইকেট পেলেন সাকিব।
আজকের ইনিংস (২১১/৪) টি-টুয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় ২০০+ স্কোর। সর্বোচ্চ ২১৫/৫ এবছরই কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে। দেশের মাটিতে এটিই টি-টোয়েন্টির সর্বোচ্চ স্কোর।
এ নিয়ে ৫ বার উইন্ডিজের সাথে টি-টুয়েন্টিতে জয় পেয়েছে বাংলাদেশ। যৌথভাবে এটি সর্বোচ্চ। জিম্বাবুয়ের সাথেও টাইগাররা ৫ ম্যাচে জিতেছি। আজকের জ য়(৩৬ রানে জয়) উইন্ডিজের সাথে সবচেয়ে বেশি রানে জয়। এর আগের রেকর্ড ছিল ১৯ রানে জয়। এছাড়া প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে এক ইনিংসে ৪০ এর বেশি রান ও ৫ উইকেট নেওয়ার কৃতি গড়েছেন সাকিব আল হাসান।




