240845

নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করছে জাতিসংঘ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের রাজনীতিক পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে এ কথা জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিচ।ডুজারিক বলেন, বাংলাদেশে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ববর্তী পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ।নির্বাচনের আগে বাংলাদেশে কী পরিস্থিতি বিরাজ করছে?- এমন এক প্রশ্নের জবাবে ডুজারিক বলেন, আমরা সেখানকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। যেকোনো জায়গাতেই নির্বাচন হোক না কেনো, তা অবাধ ও নিরপেক্ষ হতে হবে এবং জনগণকে মতামত প্রকাশের সুযোগ দিতে হবে। তিনি আরও বলেন, এটি আইনসিদ্ধ নীতিমালার মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। ওই ভোট নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে কী পরিস্থিতি বিদ্যমান তা নিয়ে বিফ্রিংয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। ওই প্রশ্নের উত্তর দেন ডুজারিচ।আসন্ন নির্বাচন উপলক্ষে দেশে ভোটের পরিবেশ নেই বলে অভিযোগ করে আসছে বিএনপি। তবে নির্বাচন কমিশন ও সরকারের পক্ষ থেকে তা বারবারই অস্বীকার করা হয়েছে।বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বানচাল করতে চায় বলে সম্প্রতি অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

ad

পাঠকের মতামত