240857

‘এবার কৌশল পাল্টেছে বিএনপি’

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মাহবুব উল আলম হানিফ বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, বিএনপি এবার তাদের কৌশল পাল্টেছে, নির্বাচন প্রক্রিয়াকে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করতে তারা এখন বিভিন্ন সরকারি কর্মকর্তাকে হুমকি দিচ্ছেন।‘তবে যে কোন রকমের সন্ত্রাস দমনে সরকার বদ্ধপরিকর। এই ধরনের হুমকি ধামকি দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করা যাবে না।’শুক্রবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নে নিজের নির্বাচনী প্রচারণায় গণসংযোগকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।এ সময় জাল ব্যালট ছাপানো প্রসঙ্গে হানিফ বলেন, ‘জাল ব্যালট ছাপিয়ে তাতে সিল মেরে রেখে কেন্দ্রের পাশে রেখে দিয়ে পরিবেশ নষ্ট করতে পারে। যেখানে টাকা জাল হয় সেখানে ব্যালট কেন জাল হতে পারে না, এই বিষয়টিই প্রধানমন্ত্রী বলেছেন, সাথে সাথেই মির্জা ফখরুলের রিএ্যাকশন দেখে মনে হচ্ছে তারা এমন কিছু করতেও পারে।’এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন মিছিল, স্লোগানে প্রচারণায় অংশ নেয়। বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নৌকায় ভোট চান হানিফ। সূত্র: বাংলাদেশ জার্নাল

ad

পাঠকের মতামত