240399

‘১০ বছরে ৪০ লাখ লোক আসামি’

প্রায় দশ জনের মতো ধানের শীষের প্রার্থী এখন কারাগারে রয়েছে জানিয়ে বিএনপি বলেছে- জনগণ নয়, পুলিশই নৌকা মার্কার প্রার্থীদের আস্থাকেন্দ্র। আর অঙ্গীকার ও প্রতিশ্রুতির বরখেলাপ করাটাই আওয়ামী লীগের ট্রেডমার্ক। যুগ যুগ ধরে জনগণ সেটাই প্রত্যক্ষ করেছে।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।তিনি বলেন, কারাগারগুলোতে যেন ঠাঁই নাই ঠাঁই নাই অবস্থা। কারাগারে স্থান সঙ্কুলান না হওয়ায় বিএনপি নেতাকর্মীদেরকে আটক করে এখন নিয়ে যাওয়া হচ্ছে অজানা জায়গায়। রিজভী বলেন, সারাদেশে হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে মিথ্যা মামলায় কারাবন্দী করে রাখা হয়েছে। ২০০৯ সাল থেকে প্রায় ৪০ লক্ষ নেতাকর্মীকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট মামলার আসামী করা হয়েছে।নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।

তিনি বলেন, আওয়ামী লীগ যদি আবারো যেনতেন প্রকারে ক্ষমতা ধরে রাখে তাহলে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে এদেশের বিপুল জনগোষ্ঠী। এতসবের পরও সকল বাধা উপেক্ষ করে বিএনপি এবং ঐক্যফ্রন্টের নির্বাচনী সভায় জনগণের ঢল নামছে। জনগণ তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে, দেশে বর্তমানে আওয়ামী লীগের ভোট শতকরা ১০ থেকে ১৫ ভাগ। বাকি ভোট বিএনপি ও ঐক্যফ্রন্টের। বিশ্ব মিডিয়াগুলোতে এধরনের পরিসংখ্যানই উঠে আসছে, আর সেজন্যই সরকার এতো বেপরোয়া। পরিষ্কার বলে রাখি-৩০ ডিসেম্বর হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার দিন।রিজভী বলেন, সিইসি নির্বচন নিয়ে দেশব্যাপী সহিংসতা ও ব্যাপক নৈরাজ্য ঢাকতে এখন বকধার্মিক সেজেছেন। তিনি প্রভুদের সন্তুষ্ট করতে নির্বাচন কমিশনারদের অস্তিত্বেও আঘাত করছেন।তিনি জানান, দেশের বিভিন্ন নির্বাচনী আসনে ধানের শীষের প্রচারণায় সরকারি দলের ক্যাডার ও পুলিশ বাহিনীর হামলা অব্যাহত রয়েছে।

যেসব আসনে হামলা হয়েছে সেগুলোর অন্যতম- নরসিংদী-১, কুমিল্লা জেলা, ভোলা-২,বরিশাল-৪, ফরিদপুর-৩, সাতক্ষীরা, টাঙ্গাইল, পাবনা-১, কুষ্টিয়া-৪, কুষ্টিয়া-১, সাতক্ষীরা-৩, মেহেরপুর-২, নড়াইল-২, সিলেট-৪, মৌলভীবাজার-১, মৌলভীবাজার-২, মৌলভীবাজার-৪, সুনামগঞ্জ-১, পটুয়াখালী-১, পিরোজপুর-২, ভোলা-৩, চট্টগ্রাম-৭, চট্টগ্রাম-১০, চট্টগ্রাম-১৬, কক্সবাজার-৩, কক্সবাজার-৪, রাঙামাটি, নোয়াখালী-১, নোয়াখালী-২, ফেনী-২, ফেনী-৩, লক্ষ্মীপুর-৩, কুমিল্লা-৬, কুমিল্লা-৯, টাঙ্গাইল-১, ঢাকা-২, ঢাকা-৬, ঢাকা-৮, নারায়ণগঞ্জ-৪, ঢাকা-১৯, মানিকগঞ্জ-২, নরসিংদী-৩, নরসিংদী-৪, রাজশাহী-২, রাজশাহী-৪, বগুড়া-৫, চাঁপাইনবাবগঞ্জ-১, চাঁপাইনবাবগঞ্জ-৩, জয়পুরহাট-২, নওগাঁ-২, নওগাঁ-৩, নওগাঁ-৫, সিরাজগঞ্জ-১, সিরাজগঞ্জ-৪, সিরাজগঞ্জ-৬, দিনাজপুর-৬, ময়মনসিংহ-১১, কিশোরগঞ্জ-৬, নেত্রকোণা-৪, রাজবাড়ী-২, মাদারীপুর-১, শরীয়তপুর-২, বগুড়া-১, বগুড়া-৪, ফরিদপুর, বরিশাল-২, মেহেরপুর, নরসিংদী-৪, নোয়াখালী-৪, ফেনী-২, চট্টগ্রাম-৮, হবিগঞ্জ-৩, ফরিদপুর-৩, ময়মনসিংহ-২, মুন্সীগঞ্জ-১, মুন্সীগঞ্জ-৩, ঢাকা-১১, ঢাকা-১৩, নোয়াখালী-৫ আসনে নির্বাচনী প্রচারণায় ধানের শীষের প্রার্থী, বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা, ধিক্কার ও প্রতিবাদ জানান রিজভী। সেইসাথে বিএনপি ও অঙ্গ/সহযোগী সংগঠনসহ বিরোধী দলীয় গ্রেফতারকৃত নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবি করছি এবং পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন তিনি। সূত্র: নয়া দিগন্ত

ad

পাঠকের মতামত