240623

হামলা-মামলা-ভয়ভীতিতে পিছপা হবো না: রেজা কিবরিয়া

হবিগঞ্জ প্রতিনিধি: বক্তব্য দিচ্ছেন হবিগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী রেজা কিবরিয়াহামলা-মামলা ও ভয়ভীতি যাই দেখানো হোক না কেন নির্বাচন থেকে পিছপা না হওয়ার ঘোষণা দিয়েছেন হবিগঞ্জ-১ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে মুক্তির জন্য এই নির্বাচন। নির্বাচনে জয়ী হতে আমার সাবেক সংসদ সদস্য শেখ সুজাতের সহযোগিতা দরকার। হামলা-মামলা, ভয়ভীতি যাই আসুক না কেন, আমি আজ থেকে একপাও পেছাবো না। ৩০ ডিসেম্বর নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে ঘরে ফিরবো।’ বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে নবীগঞ্জ ও বাহুবল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি ও ঐক্যফ্রন্টের সব শরিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে রেজা কিবরিয়া বলেন, ‘জনগণ আমাদের সঙ্গে আছে, কোনও ষড়যন্ত্রই সফল হবে না।’বিএনপির এই প্রার্থী বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের সহযোগিতা ছাড়া আমি নির্বাচিত হতে পারবো না। আমি নির্বাচিত হতে পারলে আপনারাই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করবেন।’নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শেখ সুজাত মিয়ার সভাপতিত্বে ও পৌর বিএনপি নেতা মুশফিকুজ্জামান চৌধুরী নোমান ও ছাত্রদল নেতা অলিউর রহমান এর যৌথ পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন—নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি মেয়র ছাবির আহমদ চৌধুরী, বাহুবল উপজেলা বিএনপির সভাপতি আকাদ্দছ মিয়া বাবুল প্রমুখ।

ad

পাঠকের মতামত