240529

শেখ হাসিনা ও আ.লীগের প্রতি একাত্মতা ৮৮ সাবেক পুলিশ কর্মকর্তার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের প্রতি একাত্মতা প্রকাশ করলেন অবসরপ্রাপ্ত ৮৮ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির প্রতি সংহতি- সমর্থন জানান সাবেক পুলিশ কর্মকর্তারা। এ সময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাবেক আইজিপি শহীদুল হকসহ আরও চার কর্মকর্তা।অবসরপ্রাপ্ত ৮৮ জন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। এ সময় আসন্ন ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকা মার্কার প্রতি একাত্মতা প্রকাশ করেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা।শেখ হাসিনা ও আ.লীগের প্রতি একাত্মতা প্রকাশ করা পুলিশের সাবেক কর্মকর্তাদের মধ্যে ছিলেন- পিএসপি অফিসার ১ জন, সাবেক আইজিপি ১৫ জন, অ্যাডিশনাল আইজিপি ১৯ জন, ডিআইজি ২৪ জন, অ্যাডিশনাল ডিআইজি ৩ জন, এআইজি/পুলিশ সুপার ১১জন, অতিরিক্ত পুলিশ সুপার ১৫ জন।

ad

পাঠকের মতামত