240387

মাশরাফির জন্য ভোট চাইলেন প্রধানমন্ত্রী

নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী মাশরাফি বিন মু্র্তজার জন্য ভোট চেয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার ধানমণ্ডিতে ‘সুধাসদন’ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নড়াইলবাসীর কাছে মাশরাফির পক্ষে ভোট চান তিনি।প্রধানমন্ত্রী বলেন, মাশরাফি বাংলাদেশের সম্পদ। আমি চাই আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করবেন।এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নড়াইল-২ আসনের নৌকা প্রার্থী ও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।এদিকে খেলা নিয়ে ব্যস্ত থাকার কারণে নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেননি মাশরাফি। তবে আগামী রোববার থেকে তিনি নির্বাচনী প্রচারে নিয়মিত হবেন বলে জানান আওয়ামী লীগের নড়াইল জেলা শাখার কার্যনির্বাহী পরিষদ সদস্য এবং মাশরাফির নির্বাচনী প্রচারের সমন্বয়ক সৌমেন বসু।

ad

পাঠকের মতামত