240408

গভীর রাতে থানার সামনে বসে একজন ‘বীর প্রতীকের’ প্রতিবাদ

১৯৭১ সালে এই ডিসেম্বর মাসেই দেশকে শত্রুমুক্ত করেছিলেন। দেশের টানে অস্ত্র হাতে রণাঙ্গণে ছুটে গিয়েছিলেন তিনি। সেই তিনিই তীব্র শীতের কনকনে ঠান্ডায় থানার সামনে বসে প্রতিবাদ জানান।চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ধানের শীষের প্রার্থী কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল(অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীকের প্রধান নির্বাচনী সমন্বয়কারী শোয়েব মোর্শেদ ফারুকী আটক করেছে পুলিশ। ফারুকীকে আটকের প্রতিবাদে থানার সামনে বুধবার রাত ৩টা পর্যন্ত বসে প্রতিবাদ জানান তিনি।বুধবার (১৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে হাটহাজারী পৌরসভার কামালপাড়া থেকে শোয়েব মোর্শেদকে আটক করা হয়।

নিজের নির্বাচনের প্রধান সমন্বয়কারীকে আটকের খবর পেয়ে থানায় ছুটে যান সৈয়দ ইবরাহিম। থানার সামনে তিনি অবস্থান নেন। কনকনে শীতের মধ্যেও রাত ৩টা পর্যন্ত থানার সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান ২০ দলীয় ঐক্যজোটের শরীক কল্যাণ পার্টি চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।সৈয়দ ইবরাহিম রাত ১১টায় থানার মূল ফটকে অবস্থান নেন। থানার ওসির কাছে জানতে চান আমার নিরাপরাধ সহকর্মীকে কেন আটক করা হয়েছে।সাংবাদিকদের সৈয়দ ইবরাহিম বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেফতার না করার জন্য উচ্চ আদালতের নির্দেশ থাকার পরও পুলিশ তা উপেক্ষা করে চলছে। কোনো ধরনের মামলা ও অভিযোগ না থাকার পরও তার নির্বাচনের প্রধান সমন্বয়কারী শোয়েব মোর্শেদ ফারুকীকে আটক করেছে পুলিশ।

ad

পাঠকের মতামত