240448

যে কারণে দীপিকার বিয়েতে ছিলেন না রণবীর কাপুর

বিনোদন ডেস্ক:বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আর নায়ক রণবীর সিং এর বিয়ে নিয়ে বেশ সরগরম বলি পাড়া। তাদের বিয়েতে বলিউডের প্রায় সব সেলেব্রিটিই হাজিরা দিয়েছিলেন। শুধু ছিলেন না রণবীর কাপুর। বিয়েতে না হয় না যাওয়ার কারণ ছিল। কিন্তু রিসেপশনে না যাওয়ার তো কোনও কারণ নেই। মুম্বইয়ে হয়েছে রিসেপশন। আর রণবীর যে এখন শুটিংয়ে ব্যস্ত, তাও নয়। তাহলে কেন গেলেন না তিনি? সম্প্রতি এই নিয়ে মুখ খুলেছেন দীপিকা।বলিউডের সমস্ত তারকাকে রিসেপশনে নিমন্ত্রণ করেছিলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। এমনকী যে ক্যাটরিনার সঙ্গে দীপিকার সম্পর্ক তেমন ভালো না থাকলেও , সেই ক্যাটরিনা পর্যন্ত এসেছিলেন অনুষ্ঠানে। তার জন্যই ফাটল ধরেছিল রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের সম্পর্কে। কিন্ত এলেন না রণবীর কাপুর। অথচ ব্রেকআপের পর দীপিকা-রণবীরের মধ্যে সখ্যতার অভাব ছিল না।

ভালই বন্ধু ছিলেন তারা। এখনও আছেন। কিন্তু তাও দীপিকার বিয়েতে এলেন না তিনি। তবে ‘বন্ধু’র না আসার যুক্তিযুক্ত কারণ দেখিয়েছেন দীপিকা। বলেছেন, রিসেপশনের আগে তার সঙ্গে রণবীরের কথা হয়েছিল। কিন্তু রিসেপশনের পর আর কথা হয়নি। কিন্তু রণবীর না আসায় তিনি অবাক হননি মোটেই। দীপিকা বলেছন, তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে, তার বিশেষত্বটাই এখানে। কিছু না বললেও অনেক কথা বলা হয়ে যায়।উল্লেখ্য, ১৪ ও ১৫ নভেম্বর ইটালির লেক কোমোতে বিয়ে করেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। কোঙ্কনি ও সিন্ধ্রি, দুই মতেই বিয়ে করেন তারা। বিয়ের আসরে উপস্থিত ছিলেন দু’জনের পরিবারের কাছের আত্মীয় ও সদস্যরা ৷ দুই পরিবারের ৩০ থেকে ৪০ জন আত্মীয়ের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ে৷ এরপর বেঙ্গালুরুতে হয় তাঁদের প্রথম রিসেপশন। মুম্বইয়ে তাদের রিসেপশন হয় ২৮ নভেম্বর।

ad

পাঠকের মতামত