240634

‘আমরা যদি ভোটার হতাম, মতিয়া চৌধুরীকে ভোট দিতাম’

‘আমরা যদি ভোটার হতাম, মতিয়া চৌধুরীকে ভোট দিতাম’ এই স্লোগানে নালিতাবাড়ীর নির্বাচনী মাঠ আনন্দমুখর করে রেখেছে একদল শিশু। যখনই তারা খেলার জন্য একত্র হচ্ছে, তখনই খেলা বাদ দিয়ে স্লোগানে মেতে উঠছে। আর এতে ভোটাররাও পাচ্ছে বাড়তি আনন্দ।কথা হলো সাত বছরের শিশু সোয়াত হোসাইনের সঙ্গে, সে জানাল বড়রা মিছিল করে। আমাদেরও মিছিল করতে ইচ্ছে করে। পৌরসভার মেয়র আবুবকর সিদ্দিক কাকাকে জানালে তিনি আমাদের একশ’গেঞ্জি কিনে দেন। আমরা সেই গেঞ্জি পড়ে সময় পেলেই মিছিল মিছিল খেলি।প্রশ্ন করি মতিয়া চৌধুরীকে ভোট দিতে চাও কেন? আধো আধো কথায় তার জবাব, মতিয়া চৌধুরী অনেক বড় মানুষ। তিনি যাতে নালিতাবাড়ীতে শিশুদের বিনোদনের ব্যবস্থা করে দেন। তবে শিশুদের চাওয়া-পাওয়া যাই থাক নির্বাচনী মাঠে তাদের মিছিল মিছিল খেলা ভোটারদের বেশ আকৃষ্ট করছে।

ad

পাঠকের মতামত