239778

সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে আ.লীগ

টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগ ক্ষমতায় আসলে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক ও সাংবাদকর্মীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সোনারগাঁও হোটেলে একাদশ জাতীয় নির্বাচনের ইশতেহার ঘোষণায় গণমাধ্যম নিয়ে নিজেদের লক্ষ্য ও পরিকল্পনার তুলে ধরেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।দলটির ইশতেহারে বলা হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা ও অবাধ তথ্যপ্রবাহের অধিকার সুরক্ষায় আওয়ামী লীগ অঙ্গীকারাবদ্ধ। ইতিমধ্যে সংবিধানের ৩৯ অনুচ্ছেদের চেতনায় দেশে গণমাধ্যমের অবাধ স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে।ইশতেহারে গণমাধ্যম নিয়ে আওয়ামী লীগের লক্ষ্য ও পরিকল্পনাগুলো হচ্ছে-

>> সাংবাদিকদের জন্য ফ্ল্যাট প্রকল্প গ্রহণ করা হবে। জাতীয় প্রেসক্লাবের প্রস্তাবিত ২১তলা ভবন নির্মাণে সহায়তা প্রদান করা হবে।>> সামাজিক যোগাযোগ মাধ্যমের বিকাশের ফলে এর অপব্যবহার করে গুজব ছড়িয়ে এক শ্রেণির মানুষ সমাজে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে। গুজব শনাক্ত করে ও সত্য তথ্য প্রচারের মধ্য দিয়ে গুজব নিরসনে কার্যকর ভূমিকা গ্রহণ করা হবে।>> জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করে সব গণমাধ্যমের হলুদ সাংবাদিকতা রোধ ও জনগণের সত্য তথ্য জানার অধিকার নিশ্চিত করা হবে। সামাজিক দায়বদ্ধতায় সমৃদ্ধ সাংবাদিকতা ও সংবাদমাধ্যম উন্নয়নে সহায়তা প্রদান করা হবে।

>> তথ্য অধিকার আইন ব্যবহার করে অধিকতর অনুসন্ধানী সাংবাদিকতা চর্চায় সাংবাদিকদের উৎসাহিত করা এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হবে।>> পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক ও সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা।>> সংবাদপত্রে বিজ্ঞাপন বৈতরণে বৈষম্যমূলক নীতি, দলীয়করণ বন্ধ এবং সংবাদপত্রকে শিল্প হিসেবে বিবেচনা করে তার বিকাশে সহায়তা প্রদান করা হবে। গণমাধ্যমবান্ধব আইন করা হবে। সাংবাদিক ও গণমাধ্যমের বিরুদ্ধে কোনো আইনের অপপ্রয়োগ হবে না।>> পেশাদার সাংবাদিকদের কল্যাণের জন্য প্রচলিত উদ্যোগের পাশাপাশি নতুন উদ্যোগ নেয়া হবে।

ad

পাঠকের মতামত