239856

প্রধানমন্ত্রীর নড়াইলে জনসভা স্থগিত

নিউজ ডেস্ক।। নড়াইলের লোহাড়গায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভা স্থগিত করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ মঙ্গলবার এ জনসভা স্থগিত করা হয়েছে।

আজ বিকেল ৩টায় নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার কথা ছিল শেখ হাসিনার। ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক নড়াইল-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী মাশরাফি বিন মর্তুজার জন্য নৌকা প্রতীকে ভোট চাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর।

বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু জানান, প্রাকৃতিক দূর্যোগের কারণে প্রধানমন্ত্রীর নির্ধারিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনী জনসভা স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ পরে জানানো হবে।

ad

পাঠকের মতামত