আ.লীগের ভুল-ভ্রান্তি থাকলে ক্ষমাসুন্দর চোখে দেখার অনুরোধ প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক।। তার নিজের কিংবা দলের কোনো সদস্যরা গত ১০ বছরে কাজ করার সময় কোনো ভুল করলে তা ক্ষমার চোখে দেখতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা শেষে একথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, ‘মানুষ মাত্রই ভুল হয়। কাজ করতে গিয়ে আমার বা আমার সহকর্মীদেরও ভুল-ভ্রান্তি হয়ে থাকতে পারে। আমি নিজের এবং দলের পক্ষ থেকে আমাদের ভুল-ভ্রান্তিগুলো ক্ষমাসুন্দর চোখে দেখার জন্য দেশবাসীর প্রতি সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি।’




