গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীর ছবি তুলে রাখছে পুলিশ
গণসংযোগ অংশ নেওয়া নেতাকর্মীদের ছবি পুলিশ তুলে রাখছে বলে অভিযোগ করেছেন ঢাকা- ১১ আসনে ধানের শীষের প্রার্থী শামীম আরা বেগম।আজ সোমবার বৃষ্টি উপেক্ষা করে নির্বাচনী প্রচারণা চালান তিনি। মহিলা দলের অর্ধশতাধিক নেতাকর্মী ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নিয়ে ৯৭ নম্বর ওয়ার্ড, বাড্ডা লিংক রোড, শিমুল তলা মোড়সহ এর আশপাশের এলাকায় গণসংযোগ করেন শামীম আরা বেগম। এসময় বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা প্রচার-প্রচারণায় বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন শামীম আরা।
সাংবাদিকদের কাছে অভিযোগ করে বিএনপির এই প্রার্থী আরও বলেন, ‘নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। আমাদের গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীদের ছবি তুলে নিচ্ছে পুলিশ। এই ছবি দেখে দেখে পরে ওইসব নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে। নির্বাচনী কাজে বের না হতেও হুমকি দেওয়া হচ্ছে।হুমকি দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে থামিয়ে রাখা যাবে না বলেও জানান শামীম আরা।




