239500

বেলাবতে বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর বেলাবতে বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। সোমবার বিকালে চরবেলাব মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের প্রার্থীর এক নির্বাচনী জনসভায় আনুষ্ঠানিকভাবে তারা দলবদল করেন।দলবদল করা নেতা-কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বেলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক স্বপন মাহমূদ, আমানুল্লাহ আমান ও আতিকুল ইসলাম।ওই সময় সভাটিতে নরসিংদী-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য এ্যাডভোকেট নুরুল মজিদ মাহমূদ হুমায়ূন উপস্থিত ছিলেন।

যোগদান করা নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূঞার হাতে ফুলের নৌকা তুলে দেন।বেলাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাপ মিয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট খায়রুল মজিদ মাহমূদ চন্দন, বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি সমশের জামান ভূইয়া রিটন ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।দলবদল করে ওই নেতাকর্মীরা বলেন, তাদের এই মুহুর্তে প্রধান কাজ হলো আওয়ামী লীগের প্রার্থীর নৌকা প্রতীকের বড় বিজয় নিশ্চিত করা।

মনোহরদী-বেলাব আসন নিয়ে নরসিংদী-৪। এই আসনের আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমূদ হুমায়ূন বর্তমান এমপি ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। তার প্রধান প্রতিপক্ষ ধানের শীষের সরদার সাখাওয়াত হোসেন বকুল।

ad

পাঠকের মতামত