জনগণ ব্যালটের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করবে: নজরুল
৩০ ডিসেম্বর ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে জনগণ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।রোববার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।দুই মামলায় ১৭ বছর দণ্ডিত হয়ে খালেদা জিয়া কারাবন্দী। তার মুক্তি চেয়ে বিএনপি বহুদিন ধরে আন্দোলন করে আসছে।খালেদা জিয়া মুক্তি আন্দোলন অব্যাহত আছে জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, যতই অত্যাচার করা হোক দেশনেত্রীর (খালেদা জিয়া) মুক্তির আন্দোলন থেকে আমরা সরে আসবো না। তার মুক্তির আন্দোলন চলছে, চলবে। জনতা ব্যালটের মাধ্যমে সরকারকে সমুচিত জবাব দিয়ে নেত্রীকে মুক্ত করবে।
এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট আহমেদ আযম খানসহ বিএনপির বিপুল কর্মী উপস্থিত ছিলেন। সূত্র: যুগান্তর




