238584

মাশরাফির জন্য ভোট চাইলেন স্ত্রী

নড়াইল প্রতিনিধি: নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার জন্য নৌকা প্রতীকে ভোট চাইলেন তার স্ত্রী সুমনা হক সুমি। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের জেসিজি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত মহিলা সমাবেশে তিনি স্বামীর জন্য ভোট ও দোয়া প্রার্থনা করেন।সুমি বলেন, মাশরাফি খেলার সময় আপনারা যেমন তার সাথে থাকেন, তেমনি ভোটের দিন আগামী ৩০ ডিসেম্বর আপনারা তাকে নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়ী করবেন।এসময় সুমনা হক সুমির সাথে স্থানীয়দের মধ্য থেকে কথা বলেন, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান, মিসেস কাকলী ও জামাল ফকির। সুমিকে দেখে ও তার সাথে কথা বলতে পেরে খুশি স্থনীয়রা। তারা মাশরাফিকে নৌকা প্রতিকে বিপুল ভোটে জয়ী করার আশ্বাস দেন। এসময় সুমি সকলের সহযোগিতা কামনা করেন।

এদিকে মহিলা সমাবেশে বক্তব্য রাখেন, জয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য খশরুল আলম পলাশ, জেলা যুব লীগের যুগ্ম-আহ্বায়ক গাউসুল আযম মাসুম, মাশরাফির সহধর্মীনি সুমনা হক সুমির বড় বোন সঞ্চিতা হক রিক্তা, রিক্তার স্বামী টিপু সুলতান, মেজবোন সঞ্জিবা হক রিপা, রিপার স্বামী নূর আলম শিহাব, নড়াইল পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম বাবলু, স্বেচ্ছাসেবক লীগ নেতা এম কে সাগর, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ প্রমূখ।

জানা গেছে, মাশরাফি ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত থাকার কারনে নির্বাচনী এলাকায় আসতে পারেননি। আগামী ১৮ ডিসেম্বর নির্বাচনী এলাকা নড়াইলে আসবেন মাশরাফি। সাথে আসবেন স্ত্রী ও তার ছেলে মেয়ে। নড়াইলে আসার পর মাশরাফির পাশাপাশি স্ত্রী সুমনা হক সুমিও নির্বাচনী মাঠে নামবেন স্বামীর জন্য ভোট চাইতে।

ad

পাঠকের মতামত