গলাচিপায় রনির স্ত্রীকে বহনকারী গাড়ি ভাঙচুর, পরস্পরবিরোধী বক্তব্য
গলাচিপায় বিএনপিপ্রার্থী গোলাম মাওলা রনির স্ত্রী রুনু বেগমকে বহনকারী গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে।শনিবার গলাচিপা পৌরশহরের মদিনা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময়ে গাড়িতে অবস্থানরত প্রবীণ বিএনপি নেতা ও সাবেক পৌর চেয়ারম্যান আবু তালেব মিয়া আহত হন। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।বিএনপি অভিযোগ করছে আওয়ামী লীগ ক্যাডাররা হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করেছে। অপরদিকে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটো জানান, এ হামলার ঘটনা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জের।
তিনি আরও জানান গোলাম মাওলা রনি বিএনপির মনোনয়ন পাওয়ার অনেক আগ থেকেই গলাচিপা বিএনপি ত্রিধারায় বিভক্ত। গলাচিপা থানার ওসি আখতার মোর্শেদ জানান, তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




