238858

এবার সুব্রত চৌধুরীর ওপর হামলার অভিযোগ

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীর ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি বলেন, শনিবার নির্বাচনী প্রচারণার সময় তার ওপর হামলার ঘটনা ঘটে।সুব্রত চৌধুরী অভিযোগ করেন, ‘ইত্তেফাকের মোড় থেকে গণসংযোগ করতে করতে হাটখোলা যাই। সেখানে একটি দোকানে উঠছিলাম। ওই দোকানের মধ্যে ঢুকেই হামলা করল। ১৫-২০ জনের একটি দল এসেই আমার ও আমার কর্মীদের ওপর হামলা করে। লিফলেটসহ সবকিছু তছনছ করে দেয়।’

এ হামলার ব্যাপারে তিনি ঢাকা-৬ আসনের মহাজোটের প্রার্থী কাজী ফিরোজ রশীদের সমর্থকদের দায়ী করেছেন। তিনি বলেন, ‌‘পুলিশ কাছাকাছি থাকলেও কোনো পদক্ষেপ নেয়নি বরং আমাদের কয়েকজন কর্মীকে ধরে নিয়ে যায়’।অভিযোগের ব্যাপারে কাজী ফিরোজ রশীদ বলেন, ‘সুব্রত চৌধুরী আমার বন্ধু মানুষ। এ ধরনের হামলা করার প্রশ্নই আসে না। আমি সদরঘাট এলাকায় প্রচারে ছিলাম। এ ধরনের ঘটনার কথা আমার জানা নেই। ।’ সূত্র: বাংলাদেশ জার্নাল

ad

পাঠকের মতামত