238566

সংখ্যালঘুদের শতভাগ ভোট চান তন্ময়

বাগেরহাট প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভায় বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী শেখ সারহান নাসের তন্ময় হিন্দুদের শতভাগ ভোট চাইলেন নৌকায়। শুক্রবার দুপুরে বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে তন্ময় বলেন, আমরা চেষ্টা করি আপনারা যাতে শান্তিতে থাকতে পারেন। শান্তিপূর্ণ এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এসময় তিনি বাগেরহাট-২ আসনের ৭০ হাজার হিন্দুদের শতভাগ ভোট নৌকায় আশা করেন।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্বা শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানসহ প্রমূখ।

ad

পাঠকের মতামত