238536

উড্ডয়নের কয়েক ঘণ্টার মধ্যেই হৃৎপিণ্ড নিতে ফিরল বিমান

ডেস্ক রিপোর্ট।। যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে ডালাসের উদ্দেশে রওনা দেয় একটি যাত্রীবাহী বিমান। কিন্তু উড্ডয়নের কয়েক ঘণ্টার মধ্যেই সেটি আবার ফিরে আসে। কারণ হিসেবে জানা যায়, ওই বিমানে একটি হৃৎপিণ্ড বহন করে ডালাসে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানকর্মীরা সেটি তুলতে ভুলে যায়। গত রবিবার ঘটনাটি ঘটে।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, হৃৎপিণ্ডটি ক্যালিফোর্নিয়া থেকে সিয়াটলে নিয়ে আসা হয়। সেখানকার একটি হাসপাতালে হৃৎপি-ের একটি ভাল্ব প্রতিস্থাপন করা যায়। পরবর্তীতে সিয়াটল থেকে ডালাসে স্থানান্তরিত করার কথা ছিল সেটি। বেশ খানিকটা পথ পাড়ি দেওয়ার পর মনে পড়ে হৃৎপি- নেওয়ার কথা। যাত্রীদের কাছে এ ঘটনা জানান বিমানের ক্যাপ্টেন। এই শুনে অধিকাংশ যাত্রীই বিস্মিত হন। বিশেষজ্ঞদের মতে, হৃৎপি-ের অস্ত্রোপচার সম্পন্ন করতে হয় ৪ থেকে ৬ ঘণ্টার মধ্যে। সাউথওয়েস্ট এয়ারলাইন্সের বিমানটি প্রায় ৩ ঘণ্টা সময় অতিরিক্ত ভ্রমণ করার পর হৃৎপি-টি বিমানে তোলে। অবশেষে নির্দিষ্ট সময়ের মধ্যে হাসপাতালে নেওয়া সম্ভব হয়। খবর : বিবিসি

ad

পাঠকের মতামত