238298

জয়ের লক্ষে ব্যাট করছে বাংলাদেশ খেলাটি দেখুন (সরাসরি)

স্পোর্টস ডেস্ক: উপলক্ষের শেষ নেই। ওয়ানডেতে অভিষেক হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। প্রথম বাংলাদেশি হিসেবে এটি মাশরাফি বিন মুর্তজার ২০০তম ওয়ানডে। আসলে ২০২তম। তবে বাকি দুটি জাতীয় দলের হয়ে নয়, আফ্রো-এশিয়া কাপে; এশিয়া একাদশের হয়ে।এ ম্যাচ দিয়ে হাবিবুল বাশারকে ছাড়িয়ে গেছেন তিনি। সীমিত ওভারের ক্রিকেটে টাইগারদের সবেচেয়ে বেশি ম্যাচে (৭০টি) নেতৃত্ব দেয়ার নজির গড়েছেন ম্যাশ। দেশের মাঠে সম্ভবত এটিই তার শেষ ম্যাচ। এটি জিতে ক্যাপ্টেনকে শিরোপা উপহার দিতে চান সাকিব-মুশফিক-তামিম-মাহমুদউল্লাহরা। এজন্য তাদের দরকার ১৯৯ রান।

ad

পাঠকের মতামত